তোষণ ও নতজানু নীতিকে সমর্থন করে না বিএনপি: খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, পরদেশ তোষণ ও নতজানু নীতি তাঁর দল সমর্থন করে না। বাংলাদেশ যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে, এ জন্য সরকারকে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত বিএনপি। আজ শনিবার সন্ধ্যায় চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে খালেদা জিয়া এসব কথা বলেন। খালেদা জিয়া বলেন, টিপাইমুখ বাঁধ, তিস্তার পানি বণ্টন, ফারাক্কা সমস্যার সমাধান, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আসন্ন ভারত সফরে প্রধানমন্ত্রী জোরালো ভূমিকা রাখলে বিএনপি সরকারকে সব ধরনের সাহায্য-সহযোগিতা করতে প্রস্তুত।