তৌসিফের সুরে লিজার গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৌসিফের সুরে এর আগে তিনটি মিশ্র অ্যালবামে গান করেন ২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন লিজা। এবার লিজা পুরো একটি অ্যালবামের কাজ করছেন তৌসিফের সুর ও সংগীত পরিচালনায়। নাম লিজা পার্ট ওয়ান। এতে গান রয়েছে নয়টি—আটটি একক আর একটি দ্বৈত। দ্বৈত গানটিতে লিজার সঙ্গে কণ্ঠ দিয়েছেন তৌসিফ। লিজা বলেন, ‘উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এরপর বিশ্ববিদ্যালয় ভর্তির ব্যস্ততার কারণে একক অ্যালবামের কাজ করতে পারিনি। তবে এ সময় আমি ছয়টি মিশ্র অ্যালবামে গান করেছি। পাশাপাশি মঞ্চেও গান করেছি।’ লিজা আরও বলেন, ‘আমি সাধারণত সেমি-ক্ল্যাসিক্যাল ও মেলোডিয়াস গান করতে পছন্দ করি। আমার এই অ্যালবামে তার প্রাধান্য থাকবে। আগামী বছর ভালোবাসা দিবসে অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দেওয়ার ইচ্ছা আছে।’ তৌসিফ বলেন, ‘লিজা এর আগেও আমার সুর করা গান করেছেন। এবার তাঁকে দিকে অন্য ধরনের কিছু গান করানো চেষ্টা করছি।’