ত্বকী হত্যার বিচারের দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচার এবং অভিযুক্ত শামীম ওসমান পরিবারের ‘ত্রাসের রাজত্ব’ নির্মূলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আজ শুক্রবার বিকেল চারটার দিকে সমাবেশ শুরু হয়েছে।সমাবেশে বক্তারা বলেছেন, আশির দশক থেকে নারায়ণগঞ্জের সব প্রগতিশীল আন্দোলনের এক পরিচিত নাম রফিউর রাব্বি। সন্ত্রাসীরা রাব্বির সঙ্গে না পেরে তাঁর কিশোর সন্তানকে হত্যা করেছে। এই হত্যার সঙ্গে নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের পরিবার জড়িত বলে অভিযোগ করা হয় সমাবেশে।সমাবেশে কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের একটি লিখিত বক্তব্য পাঠ করা হয়। সমাবেশের দাবির প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪৪ জন শিক্ষক সংহতি প্রকাশ করেছেন।সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মনজুরুল আহসান খান, ফেরদৌসী প্রিয়ভাষিণী, খুশি কবীর, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাবেরী গায়েন, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকী, সংগীত শিল্পী মাকসুদুল হক, অরূপ রাহী প্রমুখ।