মেরিল-প্রথম আলো সাভার সহায়ক তহবিলের ত্রাণের কাজ অব্যাহত রয়েছে। প্রথম পর্যায়ের পরিকল্পনা অনুযায়ী কাজ শেষ হতে চলেছে। এখন পরবর্তী পরিকল্পনা নেওয়া হবে। এই পর্যায়ে চিকিৎসার পাশাপাশি পুনর্বাসনের কাজে গুরুত্ব দেওয়া হবে।তহবিলে গতকাল যাঁরা সহায়তা করেছেন:ব্লু প্লানেট গার্মেন্টস ১,০০,০০০, অরণি বিদ্যালয়-ঢাকা ৯০,০০০, এক্সপ্রেশনস লিমিটেডের পক্ষে রামেন্দু মজুমদার ৭৫,০০০, সুবোধ কুমার চক্রবর্তী ১০০০, মিসেস ফারাহ বেগম ৪০০০, নূরুল ইসলাম ও হোসনে আরা ইসলাম-নিউ ইস্কাটন ৫০০০, শামসুন্নাহার-লালমাটিয়া ৯,৮০০, শেখ আকবর-কলাবাগান ১৬,০০০, এমিকেবল গ্রুপ-ধানমন্ডি ১০,০০০, খোকন-তেজকুনিপাড়া ২০০০, আঞ্জুমানআরা খান-সিদ্ধেশ্বরী ১৯,০০০, মানবতা- সিদ্ধেশ্বরী ২০,০০০, মাত্রাহীন-আহম্মদবাগ ৫,২০০, শাফিয়া-বাংলামোটর ৫০০, আমিন রহমান মামুন-কৃষ্ণচূড়া ক্লাব, দক্ষিণমুগদা ৫০০০, মো. সিরাজুল ইসলাম-দক্ষিণ মুগদা ৫০০, নুসরাত জামান-ধানমন্ডি ৫০০০, হারুন সুলতান-নবাবপুর ১০,০০০, এসএ শাহাদৎ-মিরপুর ৫০০০, ঢাকা কলেজ এইচএসসি-১৯৯৫ ব্যাচ ১০,০০০, এম মনজুর মোরশেদ-রাজারবাগ পুলিশ লাইন ৫০০০, সাঈদা শারমিন রুমা-যাত্রাবাড়ী ২০০০, দুপচাঁচিয়া বন্ধুসভা-বগুড়া ২১,০০০, মিথষ্ক্রিয়া আবৃত্তি পরিসর-মিরপুর ৩৫,৫০০গতকালের মোট জমার পরিমাণ ৪,৫৬,৫০০ টাকা। গতকালের টাকাসহ তহবিলে মোট জমার পরিমাণ দাঁড়াল ৭৬,১১,৬১৬ টাকা।