ত্রাণবহরে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘের তদন্ত কমিটি
গত মে মাসে গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি কমান্ডোদের হামলার ঘটনাটি ছিল আন্তর্জাতিক আইনবিরোধী ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ গঠিত আন্তর্জাতিক তদন্ত কমিটি গতকাল এ মন্তব্য করে।জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল ব্রিটেন, ত্রিনিদাদ ও মালয়েশিয়ার তিনজন মানবাধিকারকর্মীকে নিয়ে এই তদন্ত কমিটি গঠন করে।গত মে মাসে গাজা অভিমুখী একটি ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলায় আটজন তুর্কি, একজন তুর্কি বংশোদ্ভূত ও একজন মার্কিন নাগরিক নিহত হন।তদন্ত কমিটির পক্ষ থেকে আরও বলা হয়, ইসরায়েলের গাজা অবরোধের কারণে সেখানে মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে এবং সেটি আন্তর্জাতিক আইনের বিরোধী। তদন্ত কমিটির পক্ষ থেকে আরও বলা হয়, ইসরাইল গাজায় অসম বল প্রয়োগ করেছে, যা ছিল একেবারেই অপ্রয়োজনীয় ও অবিশ্বাস্য। তদন্ত কমিটি আগামী ২৭ সেপ্টেম্বর তাদের এই প্রতিবেদন মানবাধিকার কাউন্সিলে জমা দেবে। ইসরায়েল সম্পর্কে তদন্ত কমিটির অভিমত হচ্ছে, তাদেরও আত্মরক্ষার অধিকার রয়েছে। তবে ইসরাইল কর্তৃক হামাস-নিয়ন্ত্রিত গাজায় রকেট হামলা মানবাধিকারের লঙ্ঘন এবং তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। রয়টার্স।