ত্রিদেশীয় আইডিয়া কাপ: ভারত ও বাংলাদেশ মুখোমুখি হচ্ছে আজ, খেলা শুরু দুপুর ২টা ৩০ মিনিটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইডিয়া কাপে নিজেদের দ্বিতীয় খেলায় আজ বৃহস্পতিবার মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ায় আজকের ম্যাচটি দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ। দুপুর আড়াইটায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখাবে বাংলাদেশ টেলিভিশন ও নিও ষ্পোর্টস।