ত্রিপুরা যাচ্ছে মহাকালের ‘নিশিমন-বিসর্জন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বিসর্জন’ অবলম্বনে নিশিমন-বিসর্জন নাটকটি গত বছরের মাঝামাঝি মঞ্চে এনেছে মহাকাল নাট্য সম্প্রদায়। এবার নাটকটির প্রদর্শনী হবে ভারতের ত্রিপুরায়।জানা গেছে, ত্রিপুরার দুর্বার নাট্যদল আয়োজন করেছে ‘ত্রিপুরা-বাংলাদেশ মৈত্রী নাট্যোৎসব’। ১৩ থেকে ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে এ উৎসব। উৎসবে অংশ নেওয়ার জন্য ১৪ অক্টোবর মীর জাহিদ হাসানের নেতৃত্বে ৩৫ জনের একটি দল ত্রিপুরায় যাচ্ছে। মহাকাল নাট্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ জানান, ত্রিপুরা-বাংলাদেশ মৈত্রী নাট্যোৎসব ছাড়াও ত্রিপুরার পাঁচটি জেলায় নিশিমন-বিসর্জন নাটকটির প্রদর্শনী হবে।