ত্রিপুরায় ধর্মঘট, আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ মঙ্গলবার সকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। ত্রিপুরার রাজধানী আগরতলায় সে রাজ্যের রাজনৈতিক সংগঠন সিপিআই (এম) জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে ধর্মঘট ডাকলে আখাউড়া বন্দরে এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতি সূত্রে জানা গেছে, আগরতলার ব্যবসায়ীরা আগে থেকে ধর্মঘট সম্পর্কে কিছুই জানাননি। সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আগরতলার ব্যবসায়ীরা আগে থেকে কিছুই না জানানোর ফলে আজ সকাল থেকে আখাউড়া স্থলবন্দর এলাকায় রপ্তানি পণ্যবোঝাই দুই শতাধিক ট্রাক আটকে আছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ধীরে ধীরে আটকে পড়া ট্রাকের সংখ্যা বেড়েই চলেছে।