ত্রিপুরায় ‘কঞ্জুস’ ও ‘সোনাই মাধব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ত্রিপুরা রাজ্যের নাট্য সংগঠন বর্ণালী আয়োজিত ‘অসীমান্তিক নাট্যোৎসব ২০১১’-এ আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশের নাট্য সংগঠন লোক নাট্যদল (বনানী)। ত্রিপুরার মেলাঘরে গতকাল বুধবার থেকে শুরু হয়েছে এই উৎসব। চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। এতে লোক নাট্যদল ২৫ ডিসেম্বর মঞ্চস্থ করবে কঞ্জুস এবং ২৬ ডিসেম্বর মঞ্চস্থ করবে সোনাই মাধব। বিজ্ঞপ্তি।