ত্রিপোলিতে চার শতাধিক নিহত, দাবি বিদ্রোহীদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুয়াম্মার গাদ্দাফির অনুগত সেনাদের কাছ থেকে রাজধানী ত্রিপোলির নিয়ন্ত্রণ নিতে এ পর্যন্ত প্রায় চার শতাধিক ব্যক্তি নিহত হয়েছে বলে দাবি করেছে লিবিয়ার বিদ্রোহীরা।বিদ্রোহীদের উদ্ধৃতির বরাত দিয়ে আজ বুধবার আল আরাবিয়া টেলিভিশনে এ খবর প্রচার করা হয়েছে বলে দ্য টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে। এ ছাড়া উভয় পক্ষের মধ্যে যুদ্ধে কমপক্ষে দুই হাজার ব্যক্তি আহত হয়েছে বলেও দাবি করেছে বিদ্রোহীরা।এদিকে আল-জাজিরা টেলিভিশনের অনলাইনের খবরে বলা হয়েছে, লিবিয়ার ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের প্রধান মাহমুদ জিব্রাইল গতকাল মঙ্গলবার কাতারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দেশ পুনর্গঠনে লিবিয়ার জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।