ত্রিফলা চূর্ণ নিয়ে হামদর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকে মনে করে, হামদর্দ বোধহয় বিদেশি কোম্পানি। তাদের জানার জন্য বলা, হামদর্দ শতভাগ আমাদের দেশি প্রতিষ্ঠান। ভারতে কিংবা পাকিস্তানে যে হামদর্দ আছে, সেগুলো আসলে তাদের নিজস্ব প্রতিষ্ঠান। প্রায় ১০০ বছরের পুরোনো এ প্রতিষ্ঠান এ দেশের মানুষের সেবা করে আসছে। সেবা বলতে সেবা, বাণিজ্য নয়। কারণ, হামদর্দের মুনাফার টাকা ব্যয় করা হয় আমাদের দেশের দুর্যোগকবলিত মানুষের কল্যাণে। এবারের বাণিজ্য মেলায় হামদর্দ এনেছে তাদের নতুন পণ্য ত্রিফলা চূর্ণ। হামদর্দের ত্রিফলা চূর্ণ অত্যন্ত উপকারী ভেষজ ওষুধ, যার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। কোষ্ঠকাঠিন্য, বদহজম, গনোরিয়া, শ্বেতপ্রদর, পিত্তশ্লেষ্মা, চক্ষুরোগ ও চর্মরোগে বিশেষ উপকার হয় এই ওষুধ থেকে। মূলত আমলকী, হরীতকী ও বহেড়া—এই তিনটি জিনিস নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে চূর্ণ করে তা প্যাকেটজাত করে বিক্রি করা হচ্ছে। এক প্যাকেটের দাম ১৩০ টাকা। এ ছাড়া হামদর্দের মিনি প্যাভিলিয়নের তাকগুলো ভরা আছে নানা ভেষজ ওষুধে। আছে বিনা মূল্যে চিকিত্সাসেবা নেওয়ার সুযোগ।