ত্রিশ হাজারের বেশি রাজাকারের তালিকা সংরক্ষিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধ-বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম বলেছেন, ৩০ হাজারের বেশি রাজাকারের তালিকা বর্তমানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে সংরক্ষিত রয়েছে। আজ সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে হাবিবুর রহমান মোল্লার যুদ্ধাপরাধীদের তালিকা-সম্পর্কিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ে মুক্তিযোদ্ধাদের তালিকা সংরক্ষিত আছে। কিন্তু ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীনতাবিরোধী রাজাকার ও যুদ্ধাপরাধীদের সঠিক নামের তালিকা সরকারিভাবে তৈরি ও সংরক্ষণ করা হয়নি।তবে তত্কালীন আনসার হেডকোয়ার্টার; যা রাজাকাররা তাদের সদর দপ্তর হিসেবে ব্যবহার করত—তার খুলনা আঞ্চলিক কার্যালয়ে রক্ষিত তালিকা থেকে ৩০ হাজারের বেশি রাজাকারের তথ্য পাওয়া গেছে বলে জানান মুক্তিযুদ্ধ-বিষয়ক প্রতিমন্ত্রী। বাসস।