ত্রিশালে এলাকাবাসীর সঙ্গে শিবিরের পাল্টাপাল্টি ধাওয়া: আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিনে আজ রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার পাঁচপাড়া গ্রামে ছাত্রশিবিরের কর্মীরা একটি ট্রাক ভাঙচুর করে আগুন দেওয়ার চেষ্টা চালান। এ সময় এলাকাবাসী শিবিরকর্মীদের ধাওয়া করে। এলাকাবাসীর সঙ্গে ছাত্রশিবিরের পাল্টাপাল্টি ধাওয়া চলে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে সাব্বির হোসেন নামের এক শিবিরকর্মীকে আটক করা হয়েছে। গতকাল শনিবার শিবিরের মিছিল থেকে ছাত্রশিবিরের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। এ নিয়ে মোট তিনজনকে আটক করা হয়। হরতাল চলাকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের কয়েকটি পয়েন্টে শিবিরকর্মীরা গাড়িতে হামলা চালায় বলে খবর পাওয়া গেছে।