ত্রিশালে দুর্বৃত্তদের পিটুনিতে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশালে পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তদের পিটুনিতে আহত এক ব্যক্তি আজ মঙ্গলবার মারা গেছেন। তাঁর নাম আবদুল বারেক (৪৫)। তিনি ইতালিপ্রবাসী ছিলেন।এলাকাবাসী ও পুলিশ জানায়, ত্রিশাল পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের নাওয়াপাড়া গ্রামে পূর্বশত্রুতার জের ধরে গতকাল সোমবার দুপুরে কয়েকজন দুর্বৃত্ত বারেককে বেদম পিটুনি দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়। সেখানে আজ মঙ্গলবার সকাল আটটার দিকে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।