ত্রিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর নামক স্থানে আজ বৃহস্পতিবার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও ৪৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে বেশির ভাগকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওই স্থানে আজ বেলা সাড়ে ১১টার দিকে একটি ঢাকাগামী বাস ও ময়মনসিংহগামী একটি ট্রাকের মধ্যে এ সংঘর্ষ ঘটে। এতে সব বাসযাত্রী আহত হয়। পরে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে দুজন মারা যায়।