ত্রিশালে শ্বশুরের হাতে জামাই খুনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মেয়ের জামাইকে শ্বশুর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার সকালে উপজেলার ধানিখোলা গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান প্রথম আলো ডটকমকে বলেন, ত্রিশাল উপজেলার ধানিখোলা গ্রামের শহিদুল্লাহ গতকাল শনিবার বিকেলে তাঁর মেয়ের জামাই বদরুদ্দিনকে (২৫) খবর দিয়ে তাঁর বাড়িতে আনেন। রাতে খাওয়ার পর বদরুদ্দিন শুয়ে পড়েন। আজ ভোরের দিকে শহিদুল্লাহ তাঁর মেয়ের জামাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ঘটনার কারণ সম্পর্কে পুলিশ কিছু জানাতে পারেনি।ত্রিশাল থানা পুলিশ জানিয়েছে, লাশের ময়নাতদন্ত করা হবে। নিহত বদরুদ্দিনের বাবা বাদি হয়ে ত্রিশাল থানায় একটি মামলা করেছেন। শহীদুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।