ত্রিশালে সাবেক সাংসদের ছেলে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশালে নিজ বাড়িতে খুন হয়েছেন আওয়ামী লীগের সাবেক সাংসদ আবদুস সালাম তালুকদারের ছেলে আবদুল হক তালুকদার (৬০)।এলাকাবাসী ও ত্রিশাল থানার পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার ধানীখোলার নিজ বাড়িতে আবদুল হক তালুকদার রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। আজ সকাল ১০টা পর্যন্ত তাঁর ঘুম না ভাঙলে বাড়ির গৃহকর্মী তাঁকে ডেকে তুলতে শোবার ঘরে যান। ঘরের ভেতর আবদুল হক তালুকদারের রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখে তিনি আশপাশের লোকজনকে ডেকে আনেন। আবদুল হকের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে মামলা হবে।