ত্রিশালে সিমেন্ট-বোঝাই ট্রাক উল্টে দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে আজ বুধবার ভোরে সিমেন্ট-বোঝাই একটি ট্রাক উল্টে চাপা পড়ে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।ত্রিশাল থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ ভোর পাঁচটার দিকে ময়মনসিংহগামী সিমেন্ট-বোঝাই একটি ট্রাক ত্রিশাল উপজেলা সদরের অদূরে ইভা ফিলিং স্টেশনের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ট্রাকটি উল্টে গেলে ট্রাকের ওপরে থাকা ৩০ জন লোকের মধ্যে শেরপুরের সোহরাব আলী (৫৫) এবং অজ্ঞাত এক নারী (৪৫) সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে মারা যান।ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) হাদিউল ইসলাম ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।