ত্রিশালে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় সড়ক ও জনপথ বিভাগের একজন প্রকৌশলী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে ত্রিশাল হাসপাতালের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রকৌশলীর নাম আবদুল হালিম (৩৫)। তিনি ময়মনসিংহের সড়ক ও জনপথ বিভাগের কনসালট্যান্ট ছিলেন। মোটরসাইকেলে তিনি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চার লেনের কাজ পরিদর্শনের জন্য যাচ্ছিলেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আবদুল হালিম মোটরসাইকেলে ত্রিশাল হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহগামী একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বাস নিয়ে চালক পালিয়ে যায়।