ত্রিশেই শারীরিক সংসর্গে অনীহা!
আপনার বয়স কত? যদি ৩০ হয়, তবে সাবধান। কারণ এই বয়সের নারী বা পুরুষদের শারীরিক সংসর্গে নাকি অনীহা থাকে। ভয়ের কিছু নেই। এটা একটা জরিপের ফল। কারণ হিসেবে বলা হয়েছে, এই সময়ে আর্থিক দুশ্চিন্তা, উন্নত জীবনের আশা, সন্তান লালনপালন ও বিভিন্ন মানসিক চাপের কারণেই এমনটা ঘটে।কিন্তু জরিপেই আবার দাবি করা হয়েছে, ৫০-এর কোটায় ঘটে ঠিক উল্টো। মানে শারীরিক সংসর্গের প্রতি আগ্রহটা থাকে সর্বোত্তম পর্যায়ে। ৬০ থেকে ৬৯ বছরের নারী-পুরুষের মধ্যে আগ্রহটা থাকে একদম সর্বোচ্চ পর্যায়ে।শারীরিক সংসর্গের প্রতি আগ্রহ-অনীহা জানতে ২০১২ সালে ২৫ হাজার নারী-পুরুষের মধ্যে এক জরিপ চালানো হয়। জরিপটি চালায় যুক্তরাজ্যের অ্যান সামার্স শপ চেইন। যাদের বয়স ৩০ থেকে ৩৯ বছরে মধ্যে—এমন ২৫ শতাংশের সংসর্গের প্রতি অনীহা থাকে। কারণ আর্থিক অনিশ্চয়তা ও উন্নত জীবনের আশা।শতকরা ৩৫ জন আবার সন্তান লালন-পালন করতে গিয়ে এতই ব্যস্ত ও ক্লান্ত পড়েন যে তাঁরা সঙ্গী বা সঙ্গিনীর প্রতি শারীরিক সংসর্গের আগ্রহ হারিয়েই ফেলেন।জরিপে আরও বেরিয়ে এসেছে, যাঁদের বয়স বাড়তে থাকে, তাঁদের সংসর্গের প্রতি পরিতৃপ্তি ও আগ্রহও বাড়তে থাকে। যাঁদের বয়স ৫০ থেকে ৫৯, জরিপে অংশ নেওয়া শতকরা ৫২ জন বলেছেন, তাঁরা দাম্পত্য জীবনে অনেক বেশি সুখী। তবে এই বয়সের শতকরা পাঁচজন বলেছেন, তাঁরা অসুখী।কিন্তু ১৮ বছর বয়সী নারীদের শারীরিক সংসর্গে আগ্রহের মাত্রা ১০-এর মধ্যে মাত্র ৪। পাশাপাশি যাদের বয়স ৬০ থেকে ৬৯ বছরে নারীদের ক্ষেত্রে তা ১০ এর মধ্যে ছয়।তবে, এর আগে ডেইলি মেইলে প্রকাশিত এক জরিপে শারীরিক সম্পর্ক বিশেষজ্ঞ পাওলা হাল বলেছিলেন ‘৩০-এর ঘরের নারী-পুরুষেরা শারীরিক সংসর্গের ক্ষেত্রে কঠিন সময় পার করে থাকেন।’পাওলা হাল বলেন, ‘এই বয়সের নারী-পুরুষ অত্যন্ত কৌশলী। চারপাশের নানা চাপ ও সমস্যা সত্ত্বেও তারা শারীরিক সংসর্গ থেকে দূরে থাকতে চান না। ওই বয়সের নারী-পুরুষের শারীরিক সংসর্গের প্রতি আগ্রহ বেশি।’ ওয়েবসাইট।