ত্রুটিযুক্ত গাড়ি: যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে টয়োটার দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে টয়োটার শেয়ারের দাম ছয় শতাংশ কমেছে। গত বুধবার শেয়ারবাজারে লেনদেন শেষে দেখা গেছে, টয়োটার কয়েকটি মডেলের গাড়িতে যান্ত্রিক ত্রুটির কারণে বাজার থেকে তুলে নেওয়ায় তার শেয়ারের দাম চার দশমিক ৬৯ সেন্ট কমে ৭৩ দশমিক ৪৯ সেন্টে দাঁড়িয়েছে। গত কয়েকদিন ধরেই এই দরপতন অব্যাহত রয়েছে।যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ বলছে, তারা টয়োটাকে জরিমানা করার চিন্তাভাবনা করছে।পৃথিবীর সর্ববৃহত্ এই গাড়ি নির্মাতা অ্যাকসিলেটর পেডালে ত্রুটির কারণে তার সাতটি মডেলের গাড়ি পৃথিবীর বিভিন্ন দেশের বাজার থেকে তুলে নিচ্ছে। মডেলগুলো হচ্ছে ইয়ারিস, অরিস, করোলা, ভারসো, আভেনসিস, আইগো ও আইকিউ।এর সঙ্গে নতুন করে যোগ হয়েছে টয়োটার হাইব্রিড গাড়ি প্রিয়াসের ব্রেক নিয়ে ত্রুটির অভিযোগ। টয়োটা ইউরোপের বাজার থেকে ১৮ লাখ গাড়ি তুলে নিচ্ছে। বিবিসির সঙ্গে এক সাক্ষাত্কারে যুক্তরাজ্যে টয়োটার মুখপাত্র স্কট ব্রাউনলি অ্যাকসিলেটর পেডালে ত্রুটির কারণে যুক্তরাজ্যের বাজার থেকে গাড়িগুলো তুলে নিতে দেরি হওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্র এবং নভেম্বরে যুক্তরাজ্য থেকে টয়োটার গাড়িগুলো সম্পর্কে প্রথম অভিযোগ আসে। এর পরপরই যতদ্রুত সম্ভব গাড়িগুলো বাজার থেকে তুলে নেওয়ার ব্যবস্থা করা হয়।স্কট আরও বলেন, ‘আমরা সমস্যাটির কারণ অনুসন্ধান করে দেখছি।’