থাই প্রধানমন্ত্রী হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা আজ মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে তাঁর এক নিরাপত্তা কর্মকর্তা এ খবর জানিয়েছেন।ওই কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা সম্ভবত খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তাঁর অসুস্থতার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়।ইংলাককে রামা নাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে আজ সকালে দেশটির মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অসুস্থতার জন্য ইংলাক সেখানে উপস্থিত থাকবেন না। বৈঠকে প্রধানমন্ত্রীর দায়িত্ব উপপ্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেছেন ইংলাক।ইংলাক দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী।