প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থাইল্যান্ডকে উড়িয়ে দিয়ে এশিয়ান গেমস বাছাই হকিতে শুভ সূচনা করেছে বাংলাদেশ। আজ রোববার নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৮-১ গোলে হারিয়েছে আন্তর্জাতিক হকিতে একেবারেই অনভিজ্ঞ দল থাইল্যান্ডকে। বাংলাদেশের পক্ষে মামুনুর রহমান হ্যাটট্রিকসহ করেছেন ৫ গোল। এ ছাড়া মাকসুদুল আলম, শেখ মোহাম্মদ ও মোশাররফ হোসেন একটি করে গোল করেন। গত এশিয়া কাপ হকিতে এই থাইল্যান্ডকেই বাংলাদেশ হারিয়েছিল ১৩-০ গোলে। বাংলাদেশের পরবর্তী খেলা চায়নিজ তাইপের বিপক্ষে।