থাইল্যান্ডে জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন করে সহিংসতা সৃষ্টির আশঙ্কায় থাইল্যান্ডের সরকার দেশটির রাজধানী ব্যাংককসহ ১৯টি প্রদেশে জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি করেছে। এ ছাড়া পাঁচটি প্রদেশে নির্ধারিত তিন মাসের সময়সীমা শেষ হয়ে যাওয়ায় সেখান থেকে জরুরি অবস্থা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।চলতি বছরের শুরুর দিকে এক বড় ধরনের সরকারবিরোধী সহিংস বিক্ষোভে ৯০ জন নিহত হওয়ার পর এই জরুরি অবস্থা ঘোষণা করা হয়।থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আপিসিত ভেজ্জাজিওয়া বিবিসিকে বলেন, পর্যায়ক্রমে জরুরি আইন তুলে নেওয়া হবে।জরুরি অবস্থা চলাকালে পাঁচজনের বেশি লোক একসঙ্গে জড়ো হওয়া নিষিদ্ধ। তা ছাড়া নিরাপত্তা কর্মীরা যেকোনো সন্দেহভাজন ব্যক্তিকে কোনো অভিযোগ ছাড়াই ৩০ দিনের জন্য আটকে রাখতে পারে।সেন্টার ফর রেজলুশন অব ইমার্জেন্সি সিচুয়েশন জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর জন্য মন্ত্রিসভার কাছে সুপারিশ করে। তবে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী আপিসিত বলেন, ‘আমাদের এখন আইনের শাসন প্রতিষ্ঠা করা প্রয়োজন।’