থাইল্যান্ডে ১৭ জঙ্গি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের গোলযোগপূর্ণ দক্ষিণাঞ্চলীয় একটি ঘাঁটিতে আজ বুধবার ভোররাতে সেনাবাহিনীর গুলিতে কমপক্ষে ১৭ জঙ্গি নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়। জঙ্গিরা ওই ঘাঁটিতে অতর্কিতে হামলা চালালে এ ঘটনা ঘটে।খবরে বলা হয়, আজ ভোরে মালয়েশিয়ার সীমান্ত-সংলগ্ন নারাথিওয়াত প্রদেশের একটি নৌ-ঘাঁটিতে এ ঘটনা ঘটে। আজ বুধবার বিবিসির অনলাইনের খবরে এ কথা জানানো হয়।থাইল্যান্ডের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি জেনারেল লেফটেন্যান্ট জেনারেল পারাদর্ন পাত্তানাথাবুতর রয়টার্সকে জানান, আজ ভোররাতে ওই প্রদেশের বাচো এলাকার একটি মেরিন-ঘাঁটিতে কমপক্ষে ৬০ জন সশস্ত্র জঙ্গি হামলা চালায়। এ সময় সেনাসদস্যদের গুলিতে ১৭ জন জঙ্গি নিহত হয়। তবে এতে কোনো সেনাসদস্য হতাহত হননি।দেশটির সেনা কর্মকর্তারা জানান, ঘাঁটিতে অবস্থানরত সেনারা হামলার বিষয়ে স্থানীয় লোকজনের কাছ থেকে আগে থেকেই আভাস পেয়েছিলেন। বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের জেরে কয়েক বছর ধরে থাইল্যান্ডের মুসলিম-অধ্যুষিত দক্ষিণাঞ্চলীয় তিনটি প্রদেশে উত্তেজনা বিরাজ করছে।