থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাম: ইংলাক সিনাওয়াত্রাআইনপ্রণেতারা গত শুক্রবার ইংলাক সিনাওয়াত্রাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেন। ইংলাক থাইল্যান্ডের ২৮তম প্রধানমন্ত্রী। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী আপিসিত ভেজ্জাজিওয়ার স্থলাভিষিক্ত হন।জন্ম: ১৯৬৭ সালের ২১ জুন।পড়াশোনা: ইংলাক চিয়াং মাই ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন। যুক্তরাষ্ট্রের কেন্টাকি স্টেট ইউনিভার্সিটি থেকে লোকপ্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি নেন। তিনিথাইল্যান্ডের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বোন।গ্রন্থনা: ফেরদৌস ফয়সাল