থানায় যুবককে পেটাল পুলিশ (ভিডিও)
ভারতের উত্তর প্রদেশের একটি থানায় এক যুবককে বেদম পিটিয়ে আহত করেছেন দুই পুলিশ কর্মকর্তা। ওই যুবকের অপরাধ রাস্তার ভুল দিক (লেন) দিয়ে গাড়ি চালানো। এ অপরাধের শাস্তি অকথ্য নির্যাতন। ওই যুবকের নাম লোকেশ কুমার। এ পুরো ব্যাপারটি জানা যায় লুকিয়ে তোলা ভিডিও দেখে।এনডিটিভির খবরে বলা হয়েছে, গত বুধবার উত্তর প্রদেশের নওদার হাইওয়ের ভুল পথ (লেন) দিয়ে তাঁর মারুতি গাড়ি চালাচ্ছিলেন লোকেশ। এ সময় ট্রাফিক পুলিশের দুই কর্মকর্তা লোকেশকে দাঁড়ানোর সংকেত দিলে তিনি গাড়ি থামান। তা নিয়ে তাঁদের সঙ্গে তাঁর উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এরপর লোকেশকে স্থানীয় দাসনা থানায় নিয়ে যাওয়া হয়। ভিডিওতে দেখা গেছে, থানায় নেওয়ার পর এক পুলিশ কর্মকর্তা কোমরের বেল্ট খুলে ওই যুবককে বেদম পেটাচ্ছেন। ওই যুবকের আর্তনাদ তাঁদের কানে পৌঁছাচ্ছেন না। পেটানোর একসময় বারান্দার পিলারের দুই পাশে তাঁর দুই হাত পেঁচিয়ে ধরে থাকেন দুজন। আর এক কনস্টেবল লোকেশকে পেটাতে থাকেন। একপর্যায়ে তাঁর পায়ে ১০ বার আঘাত করেন ওই কনস্টেবল। এ সময় কাঁদতে কাঁদতে চিত্কার করতে থাকেন ওই যুবক। এ সময়ে পুলিশের ছয় সদস্য এ দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরবে দেখছিলেন।এ পুরো দৃশ্যের ভিডিও করা হয় লুকিয়ে। ওই ভিডিও পুলিশের ওপরে মহলে পৌঁছালে দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ছাড়া এই ঘটনা তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।তবে মজার ব্যাপার হচ্ছে, যে অভিযোগে লোকেশকে থানায় নিয়ে যাওয়া হয়েছে—এর জন্য তাঁকে কোনো জরিমানা করা হয়নি। তাঁর গাড়িও ক্রোক করেনি পুলিশ।যে ব্যক্তি এই পুরো ঘটনাটি ভিডিও করেছেন, তিনি লোকেশের সঙ্গে আসা না কি, অন্য কেউ—তা নিশ্চিত হওয়া যায়নি।