থিওডোরা ফস্টারের খোলা চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ আগস্ট, ১৯৭১। অক্সফাম আমেরিকার নির্বাহী পরিচালক থিওডোরা ফস্টার শরণার্থী সহায়তার জন্য যে চিঠি লেখেন, তা মানবিক সহায়তার একটি গুরুত্বপূর্ণ দলিল। এই চিঠিই প্রচারপত্র হিসেবে বিলি করা হয়। আগস্ট ১২, ১৯৭১ অক্সফাম আমেরিকা ইনকরপোরেটেড ১০২৮, কানেক্টিকাট এভিনিউ, এনডব্লিউ, স্যুট ৫০৯ ওয়াশিংটন ডিসি ২০০৩৬প্রিয় বন্ধু, ধরুন, আপনাকে এবং সঙ্গে আরও ৭০ লাখ আমেরিকানকে (নিউইয়র্ক সিটির প্রায় সবাই) হঠাত্ পালিয়ে সীমান্ত পেরিয়ে মেক্সিকো চলে যেতে হলো। সঙ্গে আর কিছু নেই, পিঠের ওপর কেবল কিছু কাপড়। আপনি কি সাহায্য ছাড়া বেঁচে থাকতে পারবেন? আর আপনি কি আশা করেন যে মেক্সিকো আপনার এবং আর সবার দায়িত্ব নিতে পারবে?ভারতে পূর্ব পাকিস্তানি শরণার্থীদের মধ্যে এখন ঠিক এ রকম একটি অবস্থা বিরাজ করছে। মরিয়া হয়ে ওঠা এই শরণার্থীদের খাবার, আশ্রয় ও জরুরি চিকিত্সা প্রদানের যে বোঝা ভারত সরকারের ওপর চেপেছে, তা তারা সাধ্যমতো বহন করে চলেছে; কিন্তু ভারত তো একা এ কাজ সামলাতে পারবে না।আমরা যারা ধনবান দেশে বাস করি, ক্ষুধা ও অসুখের কারণে মৃত্যুর হাত থেকে শত-সহস্র নিরপরাধ শিশু ও বয়স্ক মানুষকে বাঁচাতে আমরাই একমাত্র ভরসা। অনেক আমেরিকান, কানাডিয়ান ও ব্রিটিশ অক্সফামের মাধ্যমে তাঁদের সাহায্য পাঠাতে ছুটে এসেছেন। অক্সফাম একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান, ১৯৪২ সাল থেকে দুর্যোগকবলিত মানুষকে সহায়তা করে আসছে। অক্সফাম লক্ষ রাখবে, যাতে আপনার ডলারটি এই সংকটে সবচেয়ে বেশি কাজে লাগে। আপনার চেক অনুগ্রহ করে অক্সফাম-আমেরিকা, স্যুট ৫০৯, ১০২৮, কানেক্টিকাট এভিনিউ, এনডব্লিউ, ওয়াশিংটন ডিসি-২০০৩৬ ঠিকানায় পাঠান। আপনার দান কর রেয়াতযোগ্য।আক্ষরিকভাবেই আজ জীবন ও মৃত্যুর ক্ষমতা আপনার হাতে। আপনার কলম হাতে নিন এবং জীবনের পক্ষে একটি ভোট দিন!আপনার একান্ত থিওডোরা সি ফস্টারএক্সিকিউটিভ ডিরেক্টর