প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যারিয়ার শুরু হয়েছিল অফস্পিনার হিসেবে, টুকটাক ব্যাট করতে পারেন যিনি। কিন্তু মুত্তিয়া মুরালিধরন থাকলে শ্রীলঙ্কা দলে আরেক অফস্পিনারের সুযোগ কোথায়? নিজেকে তাই পাল্টে ফেললেন। বোলার থেকে পুরোদস্তুর ব্যাটসম্যান। টেস্ট অভিষেকেই সেঞ্চুরি! প্রথম আট টেস্টে সাত-আটে ব্যাট করে দুটি সেঞ্চুরি আর তিনটি ফিফটি করার পর ব্যাটসম্যান হিসেবে দলও মেনে নিল তাঁকে। কিন্তু ওয়ানডে দলে তাঁর পরও নিয়মিত হতে পারছিলেন না। চলতি ত্রিদেশীয় সিরিজে ১০৬ বলে ১০৫ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে বুঝিয়ে দিলেন সত্যিকারের সমর বীর তিনি।