প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমরবীর তিনি। জীবন আর মৃত্যুর মাঝখানের সূক্ষ্ম ব্যবধান দেখেছেন কাছ থেকে। লাহোরে শ্রীলঙ্কা দলের বাসে নৃশংস হামলায় গুলিবিদ্ধ হয়েছিলেন। সমর বীরের মতো ফিরেছেন মৃত্যুকে জয় করে। অবশ্য যুদ্ধ জয়টা তাঁর কাছে নেশার মতোই। স্পিনার ছিলেন। মুরালি-যুগের কারণে সুযোগ মিলছিল না মোটেও। বোলার থেকে হয়ে গেলেন ব্যাটসম্যান। এককালের বোলারটির টেস্ট-ব্যাটিং গড় এখন ৫৩.৭২! এই ধারাবাহিকতার চেয়েও বড় পরিচয় তাঁর শেষ পর্যন্ত লড়ে যাওয়ার মানসিকতায়। গত কলম্বো টেস্টের প্রথম ইনিংসে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১৩৭ রানে। দ্বিতীয় ইনিংসে ৮৭ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা শ্রীলঙ্কা তাঁর ৮৩ রানের সৌজন্যে করল ২৬৭। সমরবীর থিলান সামারাবীরা এ সপ্তাহের তারকা।