থিয়েটারকর্মীদের নৌবিহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন নৌবিহারের আয়োজন করেছে। ২৭ জানুয়ারি সকাল আটটায় সদরঘাট থেকে এই আনন্দ ভ্রমণ শুরু হবে। সারা দেশের নাট্যকর্মীদের ২৩ জানুয়ারির মধ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় থিয়েটার ক্লাব ষষ্ঠ তলা (রুম ৬১৪) অথবা কফি হাউস অথবা নাটক সরণির থিয়েটার কর্নারে দলীয়ভাবে নাম নিবন্ধন করে কুপন সংগ্রহ করতে হবে। নিবন্ধন ফি জনপ্রতি ৫০০ টাকা। মুঠোফোন নম্বর ০১৯১১-৩৯৭৫৩০, ০১৭১১-৫৪৪৯৩৩। বিজ্ঞপ্তি।