থ্রিলার ছবিতে বেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জরুরি টেলিফোন নম্বর ৯১১-এর অপারেটর ভদ্রমহিলার কাছে ফোন এল এক কিশোরের। খুনি লেগেছে তার পেছনে! কী করবে সে? জীবন-মরণ তখন এক সুতোয়! কিশোরকে বাঁচাতে এগিয়ে গেলেন টেলিফোন অপারেটর, জীবন বাজি রেখে। এমনই এক জমজমাট রোমাঞ্চকর কাহিনির ছবি দ্য হাইভ। এতে অভিনয় করছেন হলিউড তারকা হ্যালি বেরি। ছবির টেলিফোন অপারেটরের চরিত্রে বেরিই ছিলেন পরিচালক ব্র্যাড অ্যান্ডারসনের প্রথম পছন্দ। তাই সেটা হওয়ায় তাঁর কণ্ঠে উচ্ছ্বাস, ‘হ্যালির সঙ্গে কাজ করছি ভেবে রোমাঞ্চিত। দুর্ধর্ষ এক চরিত্রের জন্য দুর্ধর্ষ এক অভিনেত্রী।’ আইএএনএস।