দ. আফ্রিকায় বিমান দুর্ঘটনায় নিহত ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকায় আজ বৃহস্পতিবার এক বিমান দুর্ঘটনায় ১১ জন প্রাণ হারিয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিরূপ আবহাওয়ার মধ্যে পড়ে সামরিক বাহিনীর বিমানটি পূর্ব ড্রাকেন্সবার্গের পার্বত্য এলাকায় বিধ্বস্ত হয়। সাবেক প্রেসিডেন্ট নেলসন মেন্ডেলার পরিচর্যার জন্য একদল স্বাস্থ্যকর্মী ওই বিমানে করে তাঁর বাসভবনে যাচ্ছিলেন, এমন খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র।প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘বিমানটিতে ছয়জন ক্রু এবং পাঁচজন যাত্রী ছিলেন। এতটুকু নিশ্চিত যে তাঁদের কেউ জীবিত নেই।’স্থানীয় প্রচারমাধ্যমকে উদ্ধৃত করে রয়টার্সের খবরে বলা হয়, সি-৪৭ ডাকোটা বিমানটি গত বুধবার ইস্টার্ন কেপ প্রদেশের মথাথার উদ্দেশে প্রিটোরিয়া থেকে রওনা দেয়।ওই প্রদেশের কুনু গ্রামে বাস করেন নেলসন মেন্ডেলা। চিকিত্সকেরা মাঝেমধ্যে ৯৪ বছর বয়সী মেন্ডেলার স্বাস্থ্য পরীক্ষার জন্য বিমানে করে ওই পথে তাঁর গ্রামে যান।