দ. কেরানীগঞ্জে বসুন্ধরার বিরুদ্ধে জমির মালিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া মৌজার জমির মালিকেরা আজ শুক্রবার দুপুরে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে। দুপুর ১২টার দিকে চুনকুটিয়া মৌজার জমির মালিক কল্যাণ সমিতির উদ্যোগে সমিতি কার্যালয়ে প্রথমে প্রতিবাদ সভা হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আবদুর রাজ্জাক। প্রতিবাদ সভায় সাধারণ সম্পাদক এস এম লোকমান হোসেন বলেন, বসুন্ধরা অবৈধভাবে এখানকার ব্যক্তি মালিকানাধীন জমি রিহ্যাব মেলায় বিক্রি করছে। তিনি সমিতির পক্ষে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সমিতির সহসভাপতি তোফাজ্জল হোসেন জানান, প্রতিবাদ সভা শেষে তিন শতাধিক জমির মালিক খেজুরবাগ সড়কে আধঘণ্টা বিক্ষোভ মিছিল করেন। তিনি আরও জানান, আগামী রোববার বসুন্ধরার সঙ্গে সমিতির বৈঠকের কথা রয়েছে। এরপর এ ব্যাপারে পরবর্তী করণীয় ঠিক হবে।