দ. কোরিয়া-যুক্তরাষ্ট্রের সামরিক চুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ার ‘প্ররোচনার’ জবাবে দক্ষিণ কোরিয়া আজ সোমবার যুক্তরাষ্ট্রের সাথে এক সামরিক চুক্তি স্বাক্ষর করেছে।বিবিসি বলছে, উত্তর কোরিয়ার যেকোনো আক্রমণ প্রতিরোধে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যৌথভাবে কাজ করবে।দক্ষিণ কোরিয়ার যুক্তরাষ্ট্রের ২৮ হাজার সেনা মোতায়েন করা আছে। কোরীয় উপদ্বীপের দেশ দুটিতে ছোটখাট সংঘাতে সময় যুক্তরাষ্ট্রের এ বাহিনী নিরপেক্ষতা অবলম্বন করতো। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে দক্ষিণ কোরিয়াকে পারমাণবিক আক্রমণ প্রতিরোধী ব্যবস্থা গড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে। কিন্তু শীতল যুদ্ধ বিশেষজ্ঞরা বলছেন, এতে বড় ধরনের যুদ্ধ ঠেকানো গেলেও, ছোট সংঘাত বন্ধ করা যাবে না।নতুন চুক্তি অনুযায়ী, পিয়ংইয়ং যদি কোন প্রান্তীয় দক্ষিণ কোরিয়ান দ্বীপেও আক্রমণ করে তাহলে সিউল ওয়াশিংটনের কাছে সাহায্য চাইতে পারবে।দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কিম মিন-সেওক আজ সোমবার বলেন, ‘এর ফলে উত্তর কোরিয়ার প্ররোচনার পরিপ্রেক্ষিতে দুই রাষ্ট্র যৌথভাবে ব্যবস্থা নিতে পারবে। দক্ষিণ কোরিয়ার নেতৃত্বে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র।’তিনি বলেন, ‘আমাদের প্ররোচিত করতে উত্তর কোরিয়া যে দুঃসাহস দেখাচ্ছে, সেটিকে বন্ধ করতেই এই চুক্তি।’ গত শুক্রবার চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে।