দ. কোরিয়ার ব্যাংক, গণমাধ্যমে হ্যাকারদের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ার তিনটি বড় গণমাধ্যম ও প্রধান দুটি ব্যাংকের কম্পিউটার সার্ভারে আজ বুধবার হ্যাকাররা হামলা চালিয়েছে। এরপর দেশটির সরকার তদন্ত শুরু করেছে। হামলার পেছনে উত্তর কোরিয়ার হাত আছে, এমন সন্দেহে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।দক্ষিণ কোরিয়ার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স বলছে, টেলিভিশন নেটওয়ার্ক ওয়াইটিএন, মুনওয়া ব্রডকাস্টিং করপোরেশন (এমবিসি) ও কোরিয়ান ব্রডকাস্টিং সিস্টেম (কেবিএস) এবং দেশটির প্রধান দুই ব্যাংক—শিনহান ব্যাংক ও নংহিয়াপ ব্যাংকের কম্পিউটার সার্ভারে সাইবার হামলা চালানো হয়।কর্তৃপক্ষ বলছে, হ্যাকাররা যেসব কম্পিউটারে হামলা করেছে, সেগুলোর বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইল মুছে গেছে।একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা পরিস্থিতি বুঝে দেখার চেষ্টা করছি। অবস্থা খুবই খারাপ এবং সব প্রমাণ হাতে পেতে কয়েক দিন লেগে যেতে পারে।’ব্যাংকগুলো তাদের কার্যক্রম আবার শুরু করতে পেরেছে, তবে টিভিগুলো এখনো জানে না, কখন পুরো সিস্টেম সারাতে পারবে। টিভি কেন্দ্রের বহু কম্পিউটার চালুই করা যাচ্ছে না। তবে টিভিগুলোর সম্প্রচার বন্ধ হয়নি।উরি ব্যাংক নামের দক্ষিণ কোরিয়ার আরেকটি ব্যাংকের সার্ভারেও হামলা চালানো হয়েছিল, তবে কোনো ক্ষতি হয়নি।দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলছে, তারা সতর্ক অবস্থায় রয়েছে। দেশটির তেল শোধনাগার, বিদ্যুত্ উত্পাদনকেন্দ্র এবং নৌ ও বিমানবন্দরগুলোর সার্ভার অক্ষত আছে।দেশটির পুলিশ ও সরকারি কর্মকর্তারা এখনো এমন সন্দেহ করছেন না যে, সাইবার হামলা চালানোর পেছনে উত্তর কোরিয়ার হাত আছে। যদিও এর আগে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ায় হামলা চালানোর হুমকি দিয়েছিল।এর আগে উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়ার কট্টর ডানপন্থী পত্রিকা, ব্যাংক ও সরকারি প্রতিষ্ঠানগুলোতে সাইবার হামলা চালানো হয়েছিল।গত সপ্তাহে উত্তর কোরিয়া অভিযোগ করেছিল, যুক্তরাষ্ট্রের হ্যাকাররা উত্তর কোরিয়ার সরকারি ওয়েবসাইটগুলোর সার্ভারে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অন্তর্ঘাতী হামলার অভিযোগ তুলেছে উত্তর কোরিয়া।