দ. কোরিয়াকে হামলার হুমকি উ. কোরিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আরও কঠোর করার নতুন পদক্ষেপে দক্ষিণ কোরিয়া যোগ দিলে তাদের ওপর হামলা চালানো হবে। পিয়ংইয়ং আজ শুক্রবার মৌখিকভাবে সিউলকে এই হুমকি দিয়েছে বলে রয়টার্সের খবরে বলা হয়।উত্তর কোরিয়া আজ সিউলের উদ্দেশে বলেছে, ‘নিষেধাজ্ঞার মানে হলো যুদ্ধ আর নিষেধাজ্ঞা ঘোষণা মানে আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা।’গত ডিসেম্বরে উত্তর কোরিয়া রকেট উেক্ষপণ করে। এর নিন্দা জানিয়ে গত মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস হয়। একই সঙ্গে দেশটির ওপর আরোপ করা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরও কঠোর করার সিদ্ধান্ত নেওয়া হয়।জাতিসংঘের এ ঘোষণার পর গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) প্রকাশিত বিবৃতিতে উত্তর কোরিয়ার শীর্ষ সামরিক কমিশন জানায়, উত্তর কোরিয়া তৃতীয় পারমাণবিক পরীক্ষা চালানোর পরিকল্পনা নিয়েছে। একই সঙ্গে দেশটি দূরপাল্লার রকেট উেক্ষপণ করবে। আর এ কর্মসূচি হবে যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করেই। এ নিয়ে পার্শ্ববর্তী দেশগুলোতে উত্তেজনা বিরাজ করছে।এর প্রতিক্রিয়ায় পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা বলেন, ‘এটি খুব দুঃখজনক। আমরা উত্তর কোরিয়ার ক্রমাগত উসকানিমূলক আচরণে উদ্বিগ্ন।’উত্তর কোরিয়া ২০০৬ সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়। এরপর ২০০৮ সালে একই ধরনের পরীক্ষা চালায় দেশটি। এরপর দেশটির ওপর যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপ করে।