দক্ষ জনশক্তি গড়তে ৩০টি প্রশিক্ষণ ইনস্টিটিউট করা হবে: শ্রমমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দক্ষ জনবল বিদেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে সরকার আরও ৩০টি প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করবে । আগামী অর্থবছরের বাজেটে এর জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হবে। আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) আয়োজিত এক কর্মশালায় মন্ত্রী এসব কথা বলেন। শ্রমমন্ত্রী বলেন, সরকার শ্রমিকদের জন্য নিরাপদ ও শোভন কর্মস্থল গড়ে তুলতে কাজ করছে। এজন্য দরকার দক্ষ শ্রমিক। আর দক্ষ শ্রমিক তৈরির জন্য সরকার নানা উদ্যোগ নিচ্ছে। শ্রমিকদের জন্য নিরাপদ কর্মস্থল তৈরিতে সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, সুশাসন ও অধিকার প্রতিষ্ঠা এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক উন্নয়ন জোরদার করার দিকে নজর দিচ্ছে বলেও জানান তিনি। শ্রমসচিব নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় কমিশনের (ইসি) রাষ্ট্রদূত স্টিফেন ফ্রোয়েইন এবং শিল্প মালিক ও শ্রমিক প্রতিনিধিরা।