দক্ষিণ আফগানিস্তানে ১১টি মাথা কাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফগানিস্তানের একটি প্রদেশ থেকে ১১ জন পুরুষের মাথা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, লাশের পাশেই কর্তিত মাথাগুলো রাখা ছিল।পুলিশ কর্মকর্তা মোহাম্মাদ গুলাব ওয়ারদাক বলেন, একটি টহল পুলিশ দল গত বৃহস্পতিবার উরুজগান প্রদেশের খাস উরুজগান জেলায় মৃতদেহগুলো উদ্ধার করে। উরুজগান প্রদেশটির অবস্থান তালেবান অধ্যুষিত কান্দাহারের উত্তরে।গুলাব ওয়ারদাক আরও বলেন, এটা তালেবানদের কাজ। এই লোকগুলো হাজারা জাতির ও শিয়া মুসলমান হওয়ায় তালেবানরা তাদের জবাই করে হত্যা করে। তবে তালেবানদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনো বক্তব্য পাওয়া যায়নি।আফগানিস্তানের প্রায় তিন কোটি নাগরিকের ১৫ শতাংশ হাজারা। এদের অধিকাংশই শিয়া মুসলমান। তালেবানরা মূলত সুন্নি মুসলমান ও জাতিগতভাবে পশতুন।এদিকে গতকাল শুক্রবার ন্যাটো পরিচালিত ইন্টারন্যাশনাল সিকিউরিটি ফোর্স পূর্ব ও দক্ষিণ আফগানিস্তানে আরও দুই সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।