দক্ষিণ আফ্রিকা-হল্যান্ড, পাকিস্তান-কানাডা ম্যাচে যত রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 পঞ্চম ব্যাটসম্যান হিসেবে এক বিশ্বকাপে টানা দুটি সেঞ্চুরি করলেন এবি ডি ভিলিয়ার্স। তবে বিশ্বকাপে টানা দুই সেঞ্চুরির তালিকায় এটি ষষ্ঠ।  এ নিয়ে ভারতে টানা চারটি সেঞ্চুরি করলেন এবি ডি ভিলিয়ার্স। ভারতে তাঁর শেষ চারটি ইনিংস ১১৪*, ১০২*, ১০৭* ও ১৩৪। এবি ডি ভিলিয়ার্সের একাদশ ওয়ানডে সেঞ্চুরি। তাঁর ৩টি সেঞ্চুরি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ। হাশিম আমলার ১১৩ রান ওয়ানডেতে তাঁর অষ্টম সেঞ্চুরি। তৃতীয় উইকেটে হাশিম আমলা ও ডি ভিলিয়ার্সের ২২১ রানের জুটি বিশ্বকাপে যেকোনো উইকেটে দক্ষিণ আফ্রিকার সেরা। আগের সেরা ১৯৯৬ বিশ্বকাপে হল্যান্ডের বিপক্ষেই উদ্বোধনী জুটিতে গ্যারি কার্স্টেন ও অ্যান্ড্রু হাডসনের ১৮৬ রান। ওয়ানডেতে তৃতীয় উইকেটে এটিই দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় জুটি। আগের সেরা ২১৯, ডি ভিলিয়ার্স-ডুমিনি। ৩৫১ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার তৃতীয় সর্বোচ্চ স্কোর। সেরা ৩৫৬, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ২০০৭ বিশ্বকাপে। প্রথম বোলার হিসেবে এক বিশ্বকাপে টানা তিন ম্যাচে চার উইকেট পেলেন শহীদ আফ্রিদি। বিশ্বকাপের এক আসরে দুইবার পাঁচ উইকেট পাওয়া চতুর্থ বোলারও তিনি। ওয়ানডেতে টানা তিন ইনিংসে চার বা ততোধিক উইকেট পাওয়ার নবম ঘটনা এটি। সপ্তম বোলার হিসেবে আফ্রিদি ছুঁয়েছেন এই রেকর্ড। ওয়াকার ইউনুস একাই তিনবার করেছেন এই রেকর্ড।  আফ্রিদির ৫/২৩ বিশ্বকাপে পাকিস্তানি বোলারদের দ্বিতীয় সেরা। সেরা ১৬/৫ উইকেটও আফ্রিদির; এবার কেনিয়ার বিপক্ষে। ১৪ উইকেট নিয়ে এবারের বিশ্বকাপের সেরা বোলার আফ্রিদি। আর মাত্র ৫টি উইকেট পেলেই এক বিশ্বকাপে ওয়াসিম আকরামের করা ১৮ উইকেটের পাকিস্তানি রেকর্ড ভাঙবেন। এ নিয়ে ওয়ানডেতে ২৪ বার ম্যাচ সেরা হলেন আফ্রিদি। বিশ্বকাপে দুইবার ম্যাচ সেরা এবারেই।