দক্ষিণ এশিয়ায় হেরোইন ব্যবহারে শীর্ষে ভারত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘের মাদক-বিষয়ক এক প্রতিবেদনে ভারতকে দক্ষিণ এশিয়ায় হেরোইনের সবচেয়ে বড় ভোক্তা বলে উল্লেখ করা হয়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক মাদক নিয়ন্ত্রণ বোর্ডের (আইএনসিবি) ২০১১ সালের বার্ষিক মাদক প্রতিবেদনের বরাত দিয়ে দ্য টাইমস অব ইন্ডিয়া এই খবর জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে উত্পাদিত মাদক পাচারের আন্তর্জাতিক ট্রানজিট পয়েন্ট হিসেবে ভারত ব্যবহূত হচ্ছে।ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দক্ষিণ এশিয়ায় বার্ষিক প্রায় ৪০ টন হেরোইন উত্পাদিত হয়। এর মধ্যে প্রায় ১৭ টনই ভারতে ব্যবহূত হয়। ভারতে ব্যবহূত এ হেরোইনের আর্থিক মূল্য প্রায় ১৪০ কোটি ডলার।প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ও নেপালেও হেরোইন সরবরাহ করে ভারত।