দক্ষিণ কেরানীগঞ্জে অজ্ঞাত দুই যুবকের মৃতদেহ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকা থেকে আজ রোববার সকালে অজ্ঞাত পরিচয় দুই যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ জানায়, স্থানীয় বাসিন্দাদের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ আজ সকাল নয়টার দিকে চুনকুটিয়া মুসলিমনগর বাগানবাড়ী এলাকায় বালুর গর্ত থেকে অজ্ঞাত (২৫) যুবকের মৃতদেহ উদ্ধার করে। পরে চুনকুটিয়া চণ্ডীপাড়া বাগানবাড়ি পুকুর পাড় থেকে অজ্ঞাত (৩০) আরেক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, মৃতদেহ দুটিতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটি মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।