দক্ষিণ কেরানীগঞ্জে গণপিটুনিতে ৩ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কেরানীগঞ্জ থানায় গতকাল রোববার গভীর রাতে ছিনতাইকারী সন্দেহে পৃথক দুই গণপিটুনির ঘটনায় তিনজন নিহত ও একজন আহত হয়েছে।পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কালীগঞ্জ বেড়িবাঁধ এলাকায় স্থানীয় জনগণ ছিনতাইকারী সন্দেহে তিন যুবককে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে। মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পথে তাদেরই একজন এবং এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়। অন্য দুজনকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি কর হয়। অবস্থার অবনতি হলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে আরেক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়। এ ছাড়া গণপিটুনিতে গুরুতর আহত মো. মিজান চিকিৎসাধীন।এদিকে গতকাল রাত ১২টার দিকে একই থানার পাইনা বালুমাঠ এলাকায় ছিনতাইকারী সন্দেহে জনতার গণপিটুনিতে নূর ইসলাম ওরফে মিনু (২৫) নিহত হন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে।দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।