দক্ষিণ কেরানীগঞ্জে বসুন্ধরার বিরুদ্ধে জমিমালিকদের বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ কেরানীগঞ্জের তেঘুরিয়া মৌজার জমি রক্ষা কমিটির ব্যানারে আজ শুক্রবার সকালে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন দুই শতাধিক জমিমালিক। পরে তাঁরা দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে স্মারকলিপি দেন। তেঘুরিয়া মৌজার জমি রক্ষা কমিটির আহ্বায়ক মো. মতিউর রহমান অভিযোগ করেন, বসুন্ধরা গ্রুপ অবৈধভাবে ও বিনা অনুমতিতে তাঁদের জমি ভরাট করছে। জমি ভরাট বন্ধ না করা পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. আবুল বাশার স্মারকলিপি পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।