দক্ষিণ কেরানীগঞ্জে বসুন্ধরার বিরুদ্ধে জমিমালিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কেরানীগঞ্জের তেঘুরিয়া মৌজায় জমি রক্ষা কমিটির উদ্যোগে আজ শুক্রবার সকালে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন শতাধিক জমিমালিক।তেঘুরিয়া মৌজার জমি রক্ষা কমিটির আহ্বায়ক মতিউর রহমান তালুকদার অভিযোগ করেন, ‘বসুন্ধরা আমাদের ব্যক্তি মালিকানাধীন জমিতে অবৈধভাবে মাটি ভরাট করছে। এসব বন্ধের অনুরোধ জানালেও তারা তা পরোয়া করছে না।’ প্রয়োজন বোধে জমির মালিকেরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলে তিনি জানান। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার জমির মালিকদের বিক্ষোভ করার বিষয়টি নিশ্চিত করেছেন।