দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজ মোতায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়া তার পূর্ব উপকূলে ক্ষেপণাস্ত্র মোতায়েন করার একদিন পর দক্ষিণ কোরিয়া আজ শুক্রবার ক্ষেপণাস্ত্রপ্রতিরোধী দুটি যুদ্ধজাহাজ কোরীয় উপসাগরে মোতায়েন করেছে। তবে, বিশ্লেষকেরা বলছেন, এসব উত্তর কোরিয়ার ফাঁকা বুলি। কারণ দেশটির ভেতরে যুদ্ধ প্রস্তুতি বলতে কিছু নেই।বিবিসি বলছে, দক্ষিণ কোরীয় সামরিক কর্মকর্তারা আজ গণমাধ্যমকে জানান, জাহাজ দুটি উত্তর ও দক্ষিণ উপকূলে মোতায়েন করা হবে।এর আগে সব আশঙ্কাকে দূরে ঠেলে দিয়ে দক্ষিণ কোরিয়া বলেছিল, উত্তর কোরিয়া কোন যুদ্ধাংদেহী মনোভাব থেকে নয়, বরং পরীক্ষা চালানোর জন্য ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে।এদিকে, পিয়ংইয়ং আজ বিদেশি দূতাবাসগুলোকে বলেছে, সে তাদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারছে না। দেশটিতে নিয়োজিত ব্রিটিশ কূটনীতিকেরা আজ জানিয়েছেন, জরুরি স্থানাস্তরের প্রয়োজন পড়লে উত্তর কোরিয়ার কাছে তাদের কী কী সহায়তার প্রয়োজন হবে, তা আসছে ১০ এপ্রিলের মধ্যে জানাতে বলা হয়েছে।পরিস্থিতি স্বাভাবিকবিবিসি জানায়, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং-এর পরিস্থিতি বেশ স্বাভাবিক এবং সম্ভবত পরিস্থিতি ঘোলা করার জন্য দেশটি ইচ্ছা করে যুদ্ধ পরিস্থিতি তৈরি চেষ্টা করছে। গত কয়েক সপ্তাহ ধরে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের ভূমিতে পারমাণবিক হামলা চালানোর হুমকি দিয়ে আসছে। এর আগে দেশটি যুক্তরাষ্ট্রের অধিকৃত ভূমি গুয়ামে হামলা চালানোর কথা বলেছিল। উত্তর কোরিয়ার দক্ষিণ-পূর্বে অবস্থিত গুয়াম পিয়ংইয়ং থেকে প্রায় তিন হাজার ৪৩৬ কিলোমিটার দূরে অবস্থিত। এ দ্বীপটি ফিলিপাইনের দুই হাজার ৪৯৫ কিলোমিটার পূর্বে।