দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের দুটি চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে দুটি চুক্তি ও দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। আজ মঙ্গলবার সিউলে প্রেসিডেন্ট কার্যালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিউং বাকের মধ্যে অনুষ্ঠিত বৈঠক শেষে চুক্তি দুটি স্বাক্ষরিত হয়।অর্থনৈতিক উন্নয়ন তহবিল ঋণ ও সাংস্কৃতিক-বিনিময় কর্মসূচি বিষয়ে দুটি চুক্তি এবং জ্বালানি সহযোগিতা ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী ফারুক খান ও কোরিয়ার বিদেশ ও বাণিজ্যবিষয়ক মন্ত্রী ইউ মিয়াং হান অর্থনৈতিক উন্নয়ন তহবিল ঋণবিষয়ক চুক্তিতে স্বাক্ষর করেন। আর সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস ও কোরিয়ার নলেজ অ্যান্ড ইকোনমি-বিষয়ক ভাইস মিনিস্টার কিম ইয়ং হাক।এ সময় অন্যদের মধ্যে বিনিয়োগ বোর্ডের (বিওআই) নির্বাহী চেয়ারম্যান সৈয়দ আবদুস সামাদ, অ্যাম্বাসেডার এ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, ইমরান আহমেদ এমপি, ইআরডি সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। বাসস