দক্ষিণ কোরিয়ার সেনাপ্রধানের পদত্যাগ
দক্ষিণ কোরিয়ার সেনাপ্রধান জেনারেল হোয়াং ইউ-ডন আজ মঙ্গলবার পদত্যাগ করেছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি অনলাইন আজ এ সংবাদ জানিয়েছে। প্রেসিডেন্ট লি মিয়াং বাক তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এর আগে আজ সকালের দিকে হোয়াং অবসর গ্রহণের জন্য আবেদন করেন।দক্ষিণ কোরীয় সেনাপ্রধান হঠাৎ কী কারণে পদত্যাগ করেছেন—তাৎক্ষণিকভাবে তা জানা না গেলেও সম্পত্তি বিনিয়োগ ইত্যাদি নিয়ে কিছু বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার কারণে তাঁকে পদত্যাগ করতে হয়েছে বলে জানা গেছে। এসব বিতর্কিত ব্যাপার নিয়ে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন গণমাধ্যম গত কয়েক দিন ধরেই তাঁর সমালোচনায় মুখর ছিল।গোলা বিনিময়ের ঘটনায় দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা যখন চরম আকার ধারণ করেছে, তখনই দক্ষিণ কোরিয়ার সেনাপ্রধানের পদত্যাগের এ ঘোষণা এল। জেনারেল হোয়াং ইউ-ডন এ বছরের জুনে দক্ষিণ কোরিয়ার সেনাপ্রধান হিসেবে নিয়োগ পান। এর আগে উত্তর কোরিয়ার আক্রমণের সমুচিত জবাব দিতে ব্যর্থ হওয়ার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম তায়ে-ইয়ং পদত্যাগ করেন।