দক্ষিণ কোরিয়ায় এ বছর বাংলাদেশি শ্রমিক নিয়োগ বাড়বে: রাষ্ট্রদূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ায় এ বছর বাংলাদেশি শ্রমিক নিয়োগের সংখ্যা গত বছরের তুলনায় বাড়বে। প্রধানমন্ত্রীর আসন্ন সিউল সফরের সময় এ ব্যাপারে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। ঢাকায় নিয়োজিত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত তে ইয়াং চো আজ মঙ্গলবার দূতাবাসে তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী ১৬ মে তিন দিনের রাষ্ট্রীয় সফরে দক্ষিণ কোরিয়া যাবেন।