দক্ষিণ কোরিয়ায় নতুন রাষ্ট্রদূত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. এনামুল কবিরকে দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি এর আগে ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।আজ রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (গণমাধ্যম) আজিজুল কবিরের স্বাক্ষরিত এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিতে স্নাতকোত্তর এনামুল কবির ১৯৮১ সালে পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। তিনি ভুটান ও ভিয়েতনামেও বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। এ ছাড়া তিনি ম্যানিলা, প্যারিস, করাচি, বার্মিংহামে বাংলাদেশ মিশনে চাকরি করেছেন।